জজবাব
লগইনফ্রি শুরু করুন
রাত ১১টা ৪২ · নতুন মেসেজ

আপনি ঘুমান,
পেজ উত্তর দিক।

Messenger আর ওয়েবসাইটের প্রতিটা মেসেজে এক মিনিটের মধ্যে উত্তর। প্রোডাক্ট দেখায়, সাইজ বলে, অর্ডার নেয়, রসিদ পাঠায়। ঝামেলার চ্যাটগুলো আপনার টিমের হাতে দেয়।

২৪/৭রাত ৩টা, শুক্রবার, ঈদের দিন
১ মিনিটের মধ্যেপ্রথম উত্তর
৳০মাসিক ফি
১০ মিনিটসেটআপ, কোডিং ছাড়া

একটা অর্ডার, শুরু থেকে শেষ

গ্রাহক যা দেখেন, ঠিক সেটাই।

  1. আগে জেনে নেয়“কী কী আছে?” লিখলে এলোমেলো ছবি না দিয়ে আগে জিজ্ঞেস করে কী খুঁজছেন, তারপর দাম আর সাইজসহ কার্ড দেখায়।
  2. ছবি দেখে চেনেঅন্য কোথাও দেখা ছবি পাঠালে আপনার ক্যাটালগ থেকে মিলিয়ে দেয়। নিশ্চিত না হলে কাছাকাছি তিনটা দেখিয়ে জিজ্ঞেস করে।
  3. দাম বানায় নাদাম, সাইজ, স্টক আসে শুধু আপনার প্রোডাক্ট লিস্ট থেকে। লিস্টে না থাকা কোনো দাম বললে সেই উত্তর আটকে যায়, পাঠানোই হয় না।
  4. ভয়েসেই অর্ডারনাম, নম্বর, ঠিকানা ভয়েসে বললে বুঝে অর্ডার নেয়, রসিদ পাঠায়। ইংরেজি অক্ষরে বাংলা লিখলেও বোঝে।
  5. মানুষ লাগলে টিমকে ডাকেএক্সচেঞ্জ, অভিযোগ, বিশেষ অনুরোধে চ্যাটটা টিমের কাছে যায়, কারণসহ। কেউ না নিলে সময় শেষে আবার AI-তে ফেরে।
  6. লুকোচুরি নেইকেউ জিজ্ঞেস করলে সরাসরি বলে সে AI সহকারী, আর মানুষের সাথে কথা বলার পথ দেখায়।

একই প্রশ্ন, রাত ১১টা ৪২

মডারেটর উত্তর দিলে

প্রথম উত্তর
পরদিন সকাল ৯টায়
উত্তরের ধরন
“ইনবক্স চেক করুন”
এক মেসেজে দুই প্রশ্ন
একটার উত্তর
শেষ পর্যন্ত
গ্রাহক অন্য পেজ থেকে কিনেছেন

জবাব উত্তর দিলে

প্রথম উত্তর
এক মিনিটের মধ্যে
উত্তরের ধরন
দাম, সাইজ, স্টক, ছবিসহ
এক মেসেজে দুই প্রশ্ন
দুটোরই উত্তর
শেষ পর্যন্ত
অর্ডার কনফার্ম, রসিদসহ

মাসিক ফি নেই।
যতটুকু উত্তর, ততটুকু খরচ।

মেসেজ না এলে খরচও নেই। ক্রেডিটের মেয়াদ শেষ হয় না। শেষ হওয়ার আগে জানিয়ে দেওয়া হয়, শেষ হলে AI থেমে যায় আর চ্যাট টিমের কাছে যায়। হঠাৎ বিলের ভয় নেই।

জবাবে মাসে মোটামুটি৳৫৭৬
একজন মডারেটর৳১৫,০০০

হিসাব: প্রতিটা উত্তরে গড়ে ২৪ পয়সা, রিচার্জের সার্ভিস চার্জসহ। আসল খরচ বিলিং পাতায় প্রতিটা উত্তরে পয়সা ধরে লেখা থাকে।

রিচার্জের টাকা কোথায় যায়

৳৫০০AI ক্রেডিট
৳৫০০আমাদের সার্ভিস চার্জ

৳১,০০০ রিচার্জে ৳৫০০ ক্রেডিট। ক্রেডিট মানে AI চালাতে সত্যিই যে খরচ হয়, আমাদের বানানো পয়েন্ট নয়। বিকাশ, নগদ বা ব্যাংকে রিচার্জ করুন।

শুরুর আগে যা জানতে চান

AI ভুল উত্তর দিলে কী হবে?

দাম আর স্টক AI নিজে লেখে না, আপনার প্রোডাক্ট লিস্ট থেকে কার্ড হয়ে যায়। লিস্টে নেই এমন কোনো টাকার অঙ্ক কোনো উত্তরে থাকলে সেটা পাঠানোর আগেই আটকে যায়। নিশ্চিত না হলে AI চ্যাটটা টিমের কাছে দেয়।

Facebook-এর পাসওয়ার্ড কি দিতে হবে?

না। Facebook-এর অফিসিয়াল লগইন দিয়ে পেজ যুক্ত হয়। পাসওয়ার্ড আমরা কখনো দেখি না, আর যেকোনো সময় বিচ্ছিন্ন করা যায়।

পেজ ব্যান হওয়ার ঝুঁকি আছে?

Messenger চলে Meta-র অফিসিয়াল ব্যবস্থায়, ২৪ ঘণ্টার নিয়ম মেনে। WhatsApp আমরা শুধু অফিসিয়াল Business API দিয়ে আনব, তৃতীয় পক্ষের অনানুষ্ঠানিক সংযোগ দিয়ে নয়, কারণ তাতে নম্বর ব্যান হয়।

গ্রাহক কি জানবেন যে AI উত্তর দিচ্ছে?

জিজ্ঞেস করলে AI সরাসরি বলে যে সে দোকানের AI সহকারী, আর মানুষের সাথে কথা বলার বাটন দেয়। ওয়েবসাইট চ্যাটে শুরু থেকেই লেখা থাকে।

বন্ধ করে দিলে আমার ডেটার কী হবে?

সব কথোপকথন আর অর্ডার থেকে যায়। বললে সব মুছে দেওয়া হয়।

কী কী লাগবে?

একটা Facebook পেজ (আপনি অ্যাডমিন), প্রোডাক্টের লিস্ট (Excel থেকেও হয়), ডেলিভারি চার্জ। ১০ মিনিটের মতো সময়।

আজ রাতের মেসেজগুলো জবাবকে দিন।

ফ্রি শুরু করুনআগে ডেমো দেখি